যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার শার্লট ক্যাম্পাসে এক বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে চারজন।
স্থানীয় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাসের শেষ দিনে এ হামলার ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের জরুরি ব্যবস্থাপনা দপ্তর টুইটারে দেওয়া এক বার্তায় জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে ক্যাম্পাসে এই বন্দুক হামলা হয়েছে।
স্থানীয় জরুরি সেবা সংস্থা জানায়, এই ঘটনায় দুজন নিহত এবং অপর দুজন মারাত্মকভাবে আহত হয়। এছাড়াও এ হামলার ঘটনায় আরও দু’জন সামান্য আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
ক্যাম্পাস জেফ বেকার বলেন, খবর পেয়ে ক্যাম্পাস পুলিশের দুই-তিনজন পুলিশ ওই ভবনে প্রবেশ করেন। তারা হামলাকারীকে নিরস্ত্র এবং গ্রেপ্তার করতে সমর্থ হন।
পুলিশ জানায়, হামলাকারীর নাম ট্রাইস্টান অ্যান্ড্রু টেরেল। তার বয়স ২২ বছর। সে এই ক্যাম্পাসের ইতিহাসের ছাত্র। তাকে আটক করা হয়েছে।
