বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ চেষ্টা

আপডেট : ০১ মে ২০১৯, ০৬:০৪ পিএম

কক্সবাজারের পেকুয়ায় বিয়ের প্রলোভনে এতিম কিশোরীকে ধর্ষণ চেষ্টা চালিয়েছে বখাটে প্রেমিক। এ সময় অনৈতিক কাজে ব্যর্থ হয়ে ওই বখাটে প্রেমিক কিশোরীকে ব্যাপক মারধর করে আহত করে।

মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় কিশোরীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতে পেকুয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভিকটিম কিশোরী জানান, বিগত ৩ বছর আগে একই এলাকার মদু মিয়ার ছেলে হাসানের সাথে প্রেমের সম্পর্ক হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। ওই দিন রাতে সে আমার বাড়িতে হানা দেয়। এ সময় জোরপূর্বক আমাকে ধর্ষণ চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে একপর্যায়ে আমাকে কিল, ঘুষি ও লাথি মেরে আঘাত করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিশোরীর আর্তচিৎকারে আমরা এগিয়ে এসে হাসানকে আটক করি। হাসান একজন বখাটে। বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির ক্ষতি করার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ আসার আগেই সমাজপতি উলামিয়া জোর করে হাসানকে নিয়ে যায়।

ইউপি সদস্য নুরুল আজিম জানান, সকালে বিষয়টি জেনেছি। মেয়েটি অসহায়। মা হারা মেয়ে। শুনেছি বিষয়টি সমাধা করার আশ্বাস দিয়ে সমাজপতি উলামিয়া ছেলেটাকে নিয়ে গেছে। দেখি কি সমাধা হয়।

পেকুয়া থানার এস.আই মকবুল হোসেন জানায় খবর পেয়ে ঘটনাস্থল যাই। ছেলেকে পাওয়া যায়নি। বিয়ের আশ্বাস দিয়ে ওই ছলেকে কয়েকজন লোক নিয়ে গেছে। দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি মেয়ের পক্ষকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত