ব্যস্ত হাইওয়ে পার হচ্ছে এক দৈত্যাকৃতি অ্যানাকোন্ডা। এমন পরিস্থিতিতে থমকে গেল রাস্তার যানবাহন।
অ্যানাকোন্ডার রাস্তা পার হওয়ার ওই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্রাজিলের পোর্তো ভেলহো শহরের একটি হাইওয়েতে ঘটেছে এই ঘটনা।
ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে ব্যস্ত রাস্তায় এসে পড়েছে বিশাল ওই সাপটি। তা দেখে দাঁড়িয়ে পড়ছে যানবাহন। গাড়িচাপা পড়তে পারে ভেবে গাড়ির চালকরাই এগিয়ে এসে রাস্তার যানবাহন থামিয়ে অ্যানাকোন্ডাটিকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দেন। অনেকেই দাঁড়িয়ে পড়েন দৃশ্যটি দেখতে।
এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি, সবুজ অ্যানাকোন্ডাটির দৈর্ঘ্য ছিল কমপক্ষে তিন মিটার। এই ধরনের অ্যানাকোন্ডা সাধারণত গভীর অরণ্যে দেখতে পাওয়া যায়।
তবে খাবারের খোঁজেই জঙ্গল থেকে বেরিয়ে সাপটি শহরে ঢুকে পড়েছিল বলে ধারনা সকলের। এই ধরনের অ্যানাকোন্ডা সাধারণত গভীর অরণ্যে দেখতে পাওয়া যায়।
প্রসঙ্গত, সবুজ অ্যানাকোন্ডার ওজন দুনিয়ার অন্যান্য অনেক সাপের থেকে অনেক বেশি হয়ে থাকে। তবে এই প্রজাতিরা জলে থাকতেই বেশি পছন্দ করে।
