আবার আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন স্ত্রী

আপডেট : ০১ মে ২০১৯, ০৮:৫৮ পিএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন স্ত্রী মার্লা মার্পেলস আবার ছোটপর্দায় ফিরে আসছেন। তিনি এক সময়ের ‘ডান্সিং উইথ দ্য স্টার্স’-এর প্রতিযোগী।

তাকে দেখা যাবে এইচবিও চ্যানেলের ‘দ্য রাইটিয়াস জেমস্টোনস’ নামে একটি শো-তে। ওই শো-তে মার্লার চরিত্রটি কী, এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

তবে মার্লার সঙ্গে অভিনয় করবেন ড্যানি ম্যাকব্রাইড ও জন গুডম্যান— এমনটাই জানিয়েছে সিএনএন।

মার্লা নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে লিখেছেন, ‘এখন যতটা খুশি, এতটা আগে কখনই হইনি।’

ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্পের মা হচ্ছেন মার্লা মার্পেল। তিনি এক সময়ের দাপুটে অভিনেত্রী। ১৯৯০ সালে ‘দ্য উইল রজার ফলিস’, ‘হ্যাপিনেস’ এবং ‘স্পিন সিটি’ নামে টিভি শো-তে তাকে দেখা গিয়েছে।

যখন ট্রাম্প ক্ষমতায় আসেন তখনও মার্লা যথেষ্ট সাধারণ ভাবেই জীবনযাপন করতেন। রাজনীতির বৃত্ত থেকে একেবারেই দূরে যোগ ব্যায়াম, ফলের রস, বিশ্বভ্রমণ এই সব নিয়েই মেতে থাকতেন তিনি। অভিনেত্রী ছাড়াও তার আরেকটি পরিচয় হল তিনি সেল্ফ স্টাইলড ফিটনেস গুরু।

একটা সময়ে মার্লা একটি ধারাবাহিক লেখা ‘ইফ আই ওয়ার প্রেসিডেন্ট’ লিখেছেন দীর্ঘ দিন ধরে। ক্ষমতার বৃত্ত থেকে সচেতনভাবে দূরে থাকলেও আলোর বৃত্ত থেকে কিন্তু একেবারেই দূরে থাকেননি মার্লা মার্পেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত