তিশার ‘সারপ্রাইজ’ ছাড়াই কাটছে ফারুকীর জন্মদিন

আপডেট : ০২ মে ২০১৯, ১১:০৭ এএম

নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিনে সারপ্রাইজ দিতে না পারার কথা চাউর করলেন তার স্ত্রী তথা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এই নায়িকা জানান, বিয়ে ১৪ বছরে এর আগে যে সব জন্মদিনে স্বামীকে চমকে দিয়েছিলেন। কিন্তু এবার ব্যতিক্রম হলো।

সোশ্যাল মিডিয়া পোস্টে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী এই কথা জানান।

তিশা লেখেন, “মোস্তফা সরয়ার ফারুকী, আমাদের একসাথে চলার ১৪ বছর হয়ে গেল! এই ১৪ বছরে অনেকবার তোমাকে সারপ্রাইজ দিয়েছি কিন্তু এই প্রথম তোমার জন্মদিনে আমার শুটিংয়ের কারণে সারপ্রাইজ দিতে পারলাম না।”

সঙ্গে যোগ করেন, “অনেক কিছু লিখতে ইচ্ছে করছিল কিন্তু আজ এতটুকুই বলতে চাই, অনেক অনেক ভালো থাকো, যেমন আছে তেমন থাকো, অনেক ভালোবাসি, ইউ আর এ ওয়ান্ডারফুল গিফট ইন মাই লাইফ। শুভ জন্মদিন।”

১৯৭৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফারুকী। ভিন্নধর্মী বেশ কিছু নাটকের মাধ্যমে তিনি পরিচিত পান। পরে চলচ্চিত্র নির্মাণে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তার প্রথম সিনেমা ছিল ‘ব্যাচেলর’, সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ডুব’।

ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা ‘শনিবার বিকেল’ বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে থাকলেও মস্কোর একটি উৎসবে দুটি পুরস্কার পেয়েছে সম্প্রতি। কিছুদিন আগে ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার ঘোষণা দিয়েছেন, যাতে অভিনয় করছেন বলিউড তারকা নাওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিটি বেশ কয়েকটি দেশের প্রযোজনায় নির্মিত হচ্ছে, একাধিক ফিল্ম বাজার থেকে পেয়েছে অনুদান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত