রানি-আমিরের অনুকরণে চুমু খেয়ে ভাইরাল জুটি

আপডেট : ০৩ মে ২০১৯, ১০:০৯ পিএম

রানি মুখার্জি ও আমির খান অভিনীত গুলাম সিনেমার অনুকরণে ব্যস্ত রাস্তায় বাইকে চুম্বনরত প্রেমিক-প্রেমিকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে। ১৯৯৮ এর হিট সিনেমা গুলামে রানি ও আমিরকে ঠিক এ রকম রোমান্টিক দৃশ্যেই দেখা গিয়েছিল।

ভারতীয় গণমাধ্যম জানান, এবার দিল্লির এক যুগল রানি-আমির হওয়ার চেষ্টা করলেন। ব্যস্ত রাস্তায় ট্র্যাফিকের মাঝে প্রেমিকা চড়ে বসলেন প্রেমিকের বাইকের ফুয়েল ট্যাংকের ওপর। তাদের দুটো ঠোঁট জড়িয়ে গেল গভীর চুম্বনে। তখন কিন্তু তাঁদের মাথায় কোনও হেলমেট ছিল না। সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ার পর তা ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায় ফুটেজটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত অবশ্য সেই যুগল বিপদেই পড়তে যাচ্ছেন বলে ধারণা করা যায়, কারণ, পুলিশ এখন খুঁজে বেড়াচ্ছে যুগলকে। পুলিশের যুক্তি- হেলমেট ছাড়া বাইক চালানো ও বিধিবহির্ভূতভাবে বাইকের ফুয়েল ট্যাংকের ওপর উল্টো করে বসে বিপদ ডেকে এনেছেন তারা ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত