দগ্ধ গৃহবধূর মৃত্যু সাভারে স্বামী আটক

আপডেট : ০৪ মে ২০১৯, ১২:১৯ এএম

সাভারে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে মারা গেছেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি নিজের শরীরে আগুন দেন বলে শ্বশুরবাড়ি পক্ষের দাবি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে সাভার মডেল থানায় মামলা করা হলে পুলিশ তার স্বামী নুরে আলমকে গ্রেপ্তার করে।

নিহত গৃহবধূ হাসিনা আক্তার (৩৫) মানিকগঞ্জের পুটাইল গ্রামের আবদুল জলিলের মেয়ে। তিনি স্বামী নুরে আলমের সঙ্গে সাভারের কর্ণপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। ওই দম্পতির ১০ বছরের একটি ছেলে রয়েছে।

হাসিনার মা রাফেজা বেগম বলেন, নুরে আলম ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।

সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী নুরে আলমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত