প্রত্যন্ত গ্রামে সেই তরুণীর সেলুনে শচীন!

আপডেট : ০৪ মে ২০১৯, ০৫:৪৯ পিএম

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার শেভ করিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বনওয়ারি টোলা গ্রামের নেহা নামের এক তরুণীর সেলুনে। এই নেহা সেই তরুণী, যে তার বোনকে নিয়ে নিজেদের পরিচয় গোপন করে পুরুষ সেজে কাজ চালিয়ে যাচ্ছিলেন।

২০১৪ সালে বাবা অসুস্থ হয়ে পড়লে সংসারের হাল ধরেন নেহা। শুরুতে বোনকে নিয়ে পরিচয় গোপন করে পুরুষের নাম নিয়েই কাজ চালাতেন তারা। এভাবে চালিয়েছেন বাবার চিকিৎসা, সংসার এবং নিজেদের পড়াশোনা।

তাদের কথা সম্প্রতি ভারতের অনেক সংবাদপত্রে প্রকাশিত হয়। তৈরি হয়েছে একটি বিজ্ঞাপনও। সেই সব দেখে তাদের সঙ্গে দেখা করতে যান শচীন।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শচীন লিখেছেন, ‘‘আপনারা হয়তো জানেন না, এর আগে আমি অন্য কারও কাছে শেভ করাইনি। সেই রেকর্ড আজ ভেঙে গেল। ‘barbershop girls’র সঙ্গে দেখা করতে পেরে আমি গর্বিত।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত