ট্রাম্প জেতায় হিলারিকে দুষেছিলেন ‘অপমানিত’ ওবামা

আপডেট : ০৫ মে ২০১৯, ০৯:৩২ এএম

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় হিলারির ‘নিষ্প্রাণ প্রচারণা’কে দায়ী করেছিলেন বারাক ওবামা। সেই সঙ্গে তিনি এই হারকে ‘ব্যক্তিগত অপমান’ হিসেবে নিয়েছিলেন।

এসব তথ্য জানা গেছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক পিটার বাকেরের বই ‘ওবামা: দ্য কল অব হিস্ট্রি’র নতুন একটি অধ্যায় থেকে।

নিজ দলের প্রার্থী হিলারির জন্য নির্বাচনী প্রচারণার শেষ কয়েক দিন দারুণ পরিশ্রম করেন ওবামা। তিনি ভেবেছিলেন, হিলারির জয় অনেকটা নিশ্চিত।

পিটার তার বইয়ে লিখেছেন, “নির্বাচনের পর হিলারি ওবামার কাছে ভুল স্বীকার করেন। তিনি বলেন, ‘আপনাকে নিচে নামানোর জন্য আমি দুঃখিত।’ ওবামা তখন বলেন, হিলারি নিজের শক্তিশালী রেকর্ড, দেশের অর্থনৈতিক অগ্রগতির কথা ভালো করে তুলে ধরতে পারেননি।’’

নির্বাচনের রাতে ওবামা হোয়াইট হাউসের থিয়েটারে মুভি দেখছিলেন। তখন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা তাকে বলেন, ‘ফ্লোরিডার ফলাফল কিন্তু বিস্ময়কর মনে হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত