তৃতীয় দেশীয় ওয়ানডে সিরিজে মিশন শুরু করার আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের মুখোমুখি হতে যাচ্ছে মাশরাফীরা।
রোববার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৫টায় দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে শুরু হবে ম্যাচটি। ডাবলিনে পৌঁছানোর পর টানা তিন দিন অনুশীলন করেছে টাইগাররা। স্থানীয় কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে বাংলাদেশের জন্য সহায়ক হবে এই প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে নামার আগেই অবশ্য শুরু হয়ে যাবে তৃ-দেশীয় ওয়ানডে সিরিজের মুল লড়াই। সিরিজের প্রথম ম্যাচে বিকাল পৌনে ৪টায় স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ মঙ্গলবার। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
