ঘূর্ণিঝড় ফণির ঝোড়ো বাতাসে উপকূলীয় জেলা বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ে তাদের ১৬টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ৬১টি হেলে পড়েছে এবং ১৬টি ট্রান্সফরমার একেবারেই নষ্ট হয়ে গেছে।
বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতি’র মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, এ জেলায় পল্লী বিদ্যুতের আওতায় মোট ২ লাখ ৭৫ হাজার গ্রাহক রয়েছে। ঝড়ের আগের দিন বিকেল থেকে এসব গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ঝড়ের পরে সমিতির কর্মীবাহিনী রাত-দিন কাজ করে শনিবার রাত পর্যন্ত ২ লাখ ১৫ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হন।
বিদ্যুৎহীন থাকা বাকি ৬০ হাজার গ্রাহককে তারা রোববার সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা।
তিনি বলেন, “ঝড়ে তাদের ১৬টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, ৬১টি হেলে পড়েছে এবং ১৬টি ট্রান্সফরমার একেবারেই নষ্ট হয়ে গেছে। এতে তাদের ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
