গুঁড়োদুধের আমদানি শুল্ক কমানোর প্রতিবাদ

আপডেট : ০৬ মে ২০১৯, ১১:৫৫ পিএম

বিদেশ থেকে আমদানিকৃত গুঁড়োদুধের ওপর শুল্ক কমানোর প্রতিবাদে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখা মানববন্ধন করেছে। সংগঠনটির উদ্যোগে গতকাল সোমবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে খামারিরা শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের দিনাজপুর জেলা শাখার সভাপতি শেখ নাহিদ আলী কচি। এ সময় তিনি বলেন, ‘সরকার ভর্তুকিপ্রাপ্ত দেশ থেকে আমদানিকৃত গুঁড়োদুধের ওপর থেকে শুল্ক কমানোর কারণে বাজারে গুঁড়োদুধের ব্যবসায় প্রসার ঘটছে এবং একশ্রেণির ব্যবসায়ী লাভবান হচ্ছে। অন্যদিকে এর খারাপ প্রভাব পড়ছে সারা দেশের দুগ্ধ খামারিদের ওপর।’ বক্তারা বলেন, আমদানিকৃত গুঁড়োদুধের ওপর শুল্ক না বাড়ালে দেশের দুগ্ধ খামারিরা ব্যাপক ক্ষতির মুখোমুখি হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত