ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ডাবলিনের ক্যাসেল অ্যাভিনিউতে মুখোমুখি হচ্ছে দল দুটি।
সিরিজে ক্যারিবীয়দের এটা দ্বিতীয় ম্যাচ। উদ্বোধনী ম্যাচে রোববার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯৬ রানের বিশাল জয় পেয়েছে তারা। অন্যদিকে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে ৮৮ রানে হেরেছে বাংলাদেশ।
তবে ওয়ানডেতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সাম্প্রতিক পরিসংখ্যানে ঢের এগিয়ে টাইগাররা। দেশ আর দেশের বাইরে-মুখোমুখি দেখায় সর্বশেষ দুই সিরিজেই উইন্ডিজদের হারায় তারা।
গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল মাশরাফী বিন মোর্ত্তজা বাহিনী। ওই বছরের ডিসেম্বরে ঘরের মাঠেও তিন ম্যাচের সিরিজে ক্যারিবীয়দের একই ব্যবধানে হারায় তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে গত ছয় ম্যাচে চারবারই জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। দুটি ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শ্যান ডাওরিচ, শাই হোপ (উইকেটকিপার), ড্যারেন ব্রাভো, রোস্টন চেইস, জোনাথন কার্টের, সুনীল আমব্রিস, অ্যাশলি নার্স, জেসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ, শেলডন কটরেল ও শ্যানন গাব্রিয়েল
