‘মদ খেয়ে ভিকি আর আমি বাগানেই শুয়ে পড়েছিলাম’

আপডেট : ০৮ মে ২০১৯, ১২:৫৪ এএম

প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়ে আসছেন তাপসী পান্নু এবং ভিকি কৌশল। তাদের দেখা যাবে ‘মনমর্জিয়া’ নামের ছবিতে।

পর্দার বাইরেও তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। মাঝে মধ্যেই এক সঙ্গে পার্টি করেন তারা। তেমনই এক পার্টিতে মদ্যপ অবস্থায় নাকি বাগানেই শুয়ে পড়েছিলেন তাপসী। সঙ্গে ছিলেন ভিকিও।

সম্প্রতি এক টেলিভিশন শো-এ গিয়ে তাপসী বলেন, ‘মনমর্জিয়ার শুটিং শেষের পার্টিতে আমি আর ভিকি প্রচুর মদ খেয়েছিলাম। মদ্যপ হয়ে গিয়েছিলাম। বাগানেই শুয়ে পড়েছিলাম দু’জনে। আমার তো মনে হচ্ছিল ওখানেই শুয়ে থাকি সারা রাত…।’

সেই অভিজ্ঞতার কথা হাসতে হাসতে স্বীকার করে নিয়েছেন ভিকিও। সত্যি কথা স্পষ্ট ভাবে বলতে আপত্তি নেই তাদের।

‘পিঙ্ক’, ‘মনমর্জিয়া’, ‘বদলা’র মতো ছবি দিয়ে বলি মহলে নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন তাপসী। অন্যদিকে ভিকিও এখন অন্য ধারার ছবির প্রথম সারির নাম। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সাফল্য বদলে দিয়েছে তার কেরিয়ার গ্রাফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত