৮ বছর পর চাকরি ফিরে পেলেন রাবি শিক্ষক দুইজনকে অব্যাহতি

আপডেট : ০৮ মে ২০১৯, ০১:০৭ এএম

আদালতের আদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের শিক্ষক ড. রওশন জামির আট বছর পর চাকরি ফিরে পেয়েছেন। এদিকে ছুটি শেষে বিভাগে যোগদান না করায় দুই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রবিবার উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৯০তম সিন্ডিকেটে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য জানান, সভার ৩৪ নম্বর এজেন্ডার সিদ্ধান্তে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. প্রমা খোন্দকার ও পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে।

তিনি জানান, অধ্যাপক ড. প্রমা খোন্দকার ও ড. মিজানুর রহমান পোস্ট ডক্টরাল গবেষণার জন্য বিনা বেতনে বিশেষ ছুটি শেষে বিভাগে যোগদান না করায় ২০১৪ সালের ২৫ এপ্রিল ৪৬১তম সিন্ডিকেট সভার ৮ নম্বর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিঠি ইস্যুর দুই মাসের মধ্যে স্বপদে যোগদানের জন্য পত্র পাঠানো হয়। তবে তারা বিভাগে যোগদান না করে ওই বছর ১৬ জুলাই পদত্যাগপত্র পাঠান। পরে গত রবিবারের সিন্ডিকেট সভায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ২০১০ সালে রসায়ন ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার কোটা পূরণ না করেই শিক্ষক নিয়োগ দেওয়া হয়। পরে মুক্তিযোদ্ধা সন্তান রওশন জামির আদালতে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত