অন্য কাউকে বাদ দিয়ে হলেও আর্চারকে চান ফ্লিনটফ

আপডেট : ০৮ মে ২০১৯, ০৫:৩০ পিএম

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ যে কোনো মূল্যে বিশ্বকাপ দলে দেখতে চান জফরা আর্চারকে। ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে ঠাঁই মেলেনি আর্চারের। তবে অন্য কাউকে বাদ দিয়ে হলেও আর্চারকে দলে অন্তর্ভুক্তির দাবি সাবেক অলরাউন্ডার ফ্লিনটফের।

ইংলিশ বংশোদ্ভূত আর্চার খেলতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের হয়েও। তার বেড়ে ওঠা বার্বাডোজে। খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলেও। তবে তার ইচ্ছে ইংল্যান্ডের জার্সিতে খেলা।

মাস দুয়েক আগেই ইংল্যান্ডের জার্সিতে খেলার অনুমতিও পেয়েছেন আর্চার। এর মধ্যে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকও হয়ে গেছে আর্চারের। তবে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে ঠাঁই মেলেনি তার।

এ মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছেন। এই দুই ম্যাচেই আর্চারের বোলিং মুগ্ধ করেছে ফ্লিনটফকে।

সাবেক এই তারকা বলছেন, ‘‘সে অবিশ্বাস্য। সেদিন তার বোলিং দেখেছি। এত অল্প পরিশ্রমে সে এত জোরে বল করতে পারে! তাকে তো যে কারো পরিবর্তে দলে নেওয়া যায়।’’

‘‘যে বোলার নিখুঁতভাবে এত গতিতে বল করতে পারে; স্লোয়ার, বাউন্সার, ইয়র্কার দিতে পারে, তাকে তো দলে নেওয়াই উচিত।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত