সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সাবেক এমপি রোমানা মাহমুদকে সভাপতি ও মো. সাইদুর রহমান বাচ্চুকে সাধারণ সম্পাদক করে সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
