পরীক্ষায় প্রশ্ন: টস জিতে কী করা উচিত ধোনির

আপডেট : ০৯ মে ২০১৯, ১২:০৬ এএম

টস জিতে মহেন্দ্র সিং ধোনির কী করা উচিত? পরীক্ষার প্রশ্ন পত্রে করা হয়েছে এই প্রশ্ন। যুক্তি নির্ভর প্রশ্নের উত্তর দিতে পারলে মিলবে ৫ নম্বর।

ভারতের চেন্নাইয়ের আইআইটির প্রশ্নপত্রে এই প্রশ্ন করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। সেটিও কিনা সেমিস্টার ফাইনাল পরীক্ষায়। গত ৬ মে ঘটেছে এই ঘটনা।

‘ম্যাটেরিয়াল ও এনার্জি ব্যালান্স’ পেপারের প্রশ্নপত্রে এভাবে প্রশ্ন করা হয়েছে, “দিন-রাতের খেলায় শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আউটফিল্ডে অতিরিক্ত শিশির বল আর্দ্র করে তোলে। স্পিনারদের ক্ষেত্রে ভিজে বল গ্রিপ করে টার্ন করানোই চ্যালেঞ্জের। অন্যদিকে পেসারদের ক্ষেত্রে নির্দিষ্ট লেংথে বল রাখা বেশ কঠিন। ২০১৯-এর আইপিএলে চেন্নাই ৭ তারিখে চিপকে প্রথম কোয়ালিফায়ার খেলতে পারে। আবহাওয়ার পূর্বাভাষ অনুযায়ী, বাতাসের সম্ভাব্য আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭০ শতাংশ। উষ্ণতা ৩৯ ডিগ্রি হতে পারে। তবে দ্বিতীয় ইনিংসের সময় উষ্ণতা ২৭ ডিগ্রিতে নেমে আসতে পারে। এই তথ্য অনুযায়ী, ধোনি যদি প্রথমে টস জেতে, আপনি ফিল্ডিং না ব্যাটিং কোন সিদ্ধান্তের জন্য সুপারিশ করবেন? পরিপূর্ণ যুক্তি না দিলে মার্কস দেওয়া হবে না!’’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন পত্র ভাইরাল হতে সময় নেয়নি। আইসিসি নিজেদের ভেরিফায়েড ইনস্টাগ্রামে সেই প্রশ্ন পত্রের ছবি পোস্ট করেছে।

এই পরীক্ষার পরদিনই আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নেমেছিল ধোনির চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে চেন্নাই। ম্যাচটিতে ব্যাটিং মোটেও ভালো করতে পারেনি ধোনির দল। নিজেদের মাঠে হেরেছে ম্যাচটিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত