প্রাক্তন প্রেমিকাকে নিয়ে থ্রিলার উপন্যাস লিখে চমকে দিলেন যুবক

আপডেট : ০৯ মে ২০১৯, ০২:৫৪ পিএম

প্রাক্তন প্রেমিকাকে নিয়ে থ্রিলার উপন্যাস লিখে অবাক করে দিয়েছেন এক ব্রিটিশ যুবক। স্কুলে পড়াকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও পরে তা বিচ্ছেদ ঘটে।

মজার ব্যাপার হচ্ছে, দীর্ঘদিন পরে এসে ওই যুবক পরবর্তীতে প্রেমে পড়েন প্রাক্তন প্রেমিকার বোনের। এরপর তাকেই বিয়ে করেন। কিন্তু ঠিকই ভোলেননি স্কুলের সেই প্রেমের কথা।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এক প্রতিবেদনে এ ঘটনা উঠে আসে। তবে এ ঘটনার পাত্র-পাত্রীদের সম্পর্কে কিছুই জানায়নি মিরর।

বোনের সঙ্গে বিয়ের পর দুই প্রাক্তনের মধ্যে দেখা হয় এবং পারিবারিক সম্পর্ক গড়ে উঠে। একদিন বোনের স্বামী ওই যুবক তার প্রাক্তন প্রেমিকাকে জানায়, তিনি একটা বই লিখেছেন। তাকে এই বই পড়তে হবে।

প্রাক্তন প্রেমিকাও জানান, তিনি বইটি পড়বেন। কিন্তু পরবর্তীতে তিনি হতবাক হয়ে যান।

ওই তরুণী বলেন, এই উপন্যাস আমাদেরকে নিয়েই। ভুল করে প্রেমিকার বোনকে বিয়ে করে হতাশাগ্রস্ত এক যুবকের ঘটনায় বিষয়বস্তু এই থ্রিলার উপন্যাসের।

তিনি বলেন, এই বই পড়তে আমার এমন অদ্ভুত অনুভূতি হয়েছে, আগে কখনো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত