নতুন গান সম্প্রতি মঞ্চে ফিরেছেন জোনাস ব্রাদার্সের তিন সদস্য নিক, জো ও কেভিন। এই তিন ভাইয়ের স্ত্রীরাও নিজ নিজ ক্ষেত্রে খুবই জনপ্রিয়। তাদের বোঝাপড়াও বেশ ভালো।
স্বামীদের জনপ্রিয় ব্যান্ডের নাম অনুসারে নিজেদের এখন ‘জোনাস সিস্টার্স’ ডাকেন প্রিয়াঙ্কা চোপড়া, সোফি টার্নার ও ড্যানিয়েল জোনাস। সম্প্রতি জানা গেছে, টাকা-পয়সার হিসেবে জোনাস পরিবারের সবচেয়ে ধনী পুত্রবধূ হলেন বলিউডের নায়িকা।
প্রিয়াঙ্কা চোপড়া: ২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জেতেন প্রিয়াঙ্কা। এরপর অভিনয় জগতে পা রাখেন, দ্রুতই চলে আসেন বলিউডের প্রথম সারিতে। শুধু হিন্দি ছবিই নয়, জনপ্রিয় আমেরিকান টিভি শো ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের সুবাদে সারা বিশ্বে পরিচিতি পেয়েছেন। অভিনয় করেছেন হলিউডের কয়েকটি সিনেমায়। প্রিয়াঙ্কার ব্যক্তিগত সম্পত্তির মূল্য ২ কোটি ৮০ লাখ ডলার।
সোফি টার্নার: এইচবিও চ্যানেলের হিট শো ‘গেম অফ থ্রোনস’-এ সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করে ভীষণ জনপ্রিয় সোফি। মাত্র ২৩ বছর বয়সে তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৬০ লাখ ডলার। আর সিরিজটির প্রতি এপিসোডের জন্য সোফির পারিশ্রমিক পৌনে ২ লাখ ডলার।
ড্যানিয়েল জোনাস: হেয়ার ডিজাইনার হিসেবে পেশাগত জীবনে প্রথম সাফল্য পান ড্যানিয়েল। বর্তমানে মোমেন্টস নামে একটি গয়নার ব্র্যান্ড চালু করেছেন। খুব দ্রুত বাড়ছে তার ব্র্যান্ডের জনপ্রিয়তা। ড্যানিয়েলের ব্যক্তিগত সম্পত্তির মূল্য ৫০ লাখ ডলার।
