অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্তের প্রশ্নে সিদ্ধান্ত সোমবার

আপডেট : ১০ মে ২০১৯, ১০:৩২ পিএম

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের মামলা পুনরায় চালু করতে পারে সুইডেন। মামলার বিষয়ে বিস্তারিত জানাতে আগামী সোমবার এক সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন সুইডেনের রাষ্ট্রীয় কৌঁসুলি।

যৌন হয়রানির দুই অভিযোগে ২০১০ সালের ২০ আগস্ট সুইডেন অ্যাসাঞ্জের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এক দিনের মাথায় প্রত্যাহার করে নেয়। তবে সে দেশে চলমান তদন্তের অংশ হিসেবে ২০১০ সালের নভেম্বরে আবারও অ্যাসাঞ্জের বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা জারি করা হয়। ২০১০ সালের ডিসেম্বরে তিনি যুক্তরাজ্যের আদালতে আত্মসমর্পণের ১০ দিনের মাথায় জামিন লাভ করেন। জুলিয়ান অ্যাসাঞ্জ জামিনের শর্ত ভঙ্গ করে ২০১২ সালের জুন মাসে ইকুয়েডর দূতাবাসে যান এবং রাজনৈতিক আশ্রয় নেন। জামিন শর্ত ভঙ্গের দায়ে ১ মে তাকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত