ছেলেধরা সন্দেহে রোহিঙ্গা নারী আটক, ২ শিশু উদ্ধার

আপডেট : ১০ মে ২০১৯, ১০:৪৪ পিএম

বেনাপোলে ছেলেধরা সন্দেহে এক রোহিঙ্গা নারীকে আটক এবং তার কাছ থেকে  দুই শিশু উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার সকালে ফুল বানু (৫০) নামে ওই রোহিঙ্গা নারীকে বেনাপোল মাছ বাজারের পেছন থেকে  আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বেনাপোল মাছ বাজারের পেছনে নাছিরের বাড়ির ভাড়াটিয়া প্রদীপ দাসের ছেলে কুমার (৫) ও আলেক হোসেনের ছেলে  মুনছুর (৪) এ দুই শিশুকে নিয়ে ওই নারী মিষ্টি দিয়ে তাদের ভুলিয়ে-ভালিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা আটক করে। রোহিঙ্গা ওই নারীর কাছে তার নাম-ঠিকানা জানতে চাইলে সে জানায়, তার বাড়ি মিয়ানমারে ছিল এবং তার নাম ফুলু। স্থানীয় বাসিন্দারা বেনাপোল বন্দর থানা পুলিশকে খবর দেন এবং ওই রোহিঙ্গা নারীকে তাদের হাতে তুলে দেন। বেনাপোল বন্দর থানার এসআই আবদুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত