বৃশ্চিকের পাওনা টাকা আদায় হবে, প্রেম-বন্ধুত্ব শুভ ধনুর

আপডেট : ১১ মে ২০১৯, ০৮:৩৮ এএম

মেষ: কর্মচারীদের ওপর ভরসা করলে কাজ শেষ হবে না। বন্ধুরা কাজে সহযোগিতা করবে। নিজ বুদ্ধিতে কাজ করুন।

বৃষ: কাজে উন্নতি কম। অল্প ভ্রমণ যোগ আছে। আয় মোটামুটি থাকবে।

মিথুন: ব্যয় বৃদ্ধি পাওয়ায় মেজাজ গরম হতে পারে। শত্রু দমন থাকবে। আয়ের ক্ষেত্রে সামান্য বাধা আসতে পারে।

কর্কট: সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। ভ্রমণে আয় বাড়বে। পুঁজি বিনিয়োগ ভালোই হবে।

সিংহ: দূরের ভ্রমণ যোগ আছে। বাড়ি তৈরির সম্ভাবনা আছে। সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল করুন।

কন্যা: ব্যবসায় বিনিয়োগের বাধা আসবে। নতুন আয়ের উৎস দেখা যাবে। পরিবারের সদস্যরা কোনো কোনো বিষয়ে বিরোধিতা করবে।

তুলা: দূরের ভ্রমণ যোগ আছে। কাজে আত্মীয়রা ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আয় ভেঙে ভেঙে আসবে।

বৃশ্চিক: পাওনা টাকা আদায় হতে পারে। অলসতা দেখা দেবে। প্রেম-রোমাঞ্চ শুভ।

ধনু: প্রকাশ্য ও গোপন উভয় শত্রুই তৎপর থাকবে। প্রেম-বন্ধুত্বের যোগ শুভ। রক্তচাপ ও গায়ের ব্যথা বাড়তে পারে।

মকর: আত্মীয়র সহযোগিতায় ব্যবসা বাড়বে। কর্মচারীদের জন্য ব্যয় বাড়বে। ভ্রমণ ব্যয়বহুল হবে।

কুম্ভ: কর্মক্ষেত্রে ঋণ লাভের প্রয়োজন হতে পারে। চর্মরোগ বাড়ার যোগ আছে। আয় বাড়বে।

মীন: চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া সহজ হবে। আয় বাড়বে। কাজের ফলাফল ভাল; তবে দেরিতে পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত