পটুয়াখালীর কলাপাড়ার আরামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম ও নি¤œমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় ঠিকাদারের উপস্থিতিতে নির্মাণ-শ্রমিকদের হাতে শিক্ষক লাঞ্ছিত ও তার ছেলেকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। লাঞ্ছিত শিক্ষক আইয়ুব আলী ওই বিদ্যালয়েই কর্মরত। গতকাল শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষক লাঞ্ছিত হওয়ার এ ঘটনায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উত্তেজিত গ্রামবাসী শ্রমিকদের ওপরে চড়াও হয়।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক আইয়ুব আলী জানান, পিডিবি-৪ প্রকল্পের আওতায় আরামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণকাজ শুরু হয় তিন মাস আগে। দীর্ঘদিন নি¤œমানের সিমেন্টসহ অন্যান্য উপকরণ দিয়ে ভবন নির্মাণকাজ চলছিল। গতকাল শনিবার বেলা ১২টার দিকে ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। ঢালাইয়ে বালু, পাথর, সিমেন্ট পরিমাণমতো না দিয়ে এবং পুরাতন ও নি¤œমানের নির্মাণসামগ্রী দিয়ে ছাদ ঢালাইকালে ওই শিক্ষক প্রতিবাদ করায় ঠিকাদার নুরুল আলমের উপস্থিতিতে নির্মাণশ্রমিক এরশাদের নেতৃত্বে হামলা হয় তার ওপর। বাবাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন ছেলে তারেক আমীন সুমন (২৫)। তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। শিক্ষক আইয়ুব আলীকে প্রাথমিক চিকিৎসা এবং তার ছেলে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
