সফলতা চাইলে কঠোর পরিশ্রম ছাড়াও এই ৫টি গুণাবলি অর্জন করুন

আপডেট : ১২ মে ২০১৯, ১২:১৬ এএম

বলা হয়ে থাকে কঠোর পরিশ্রম সফলতার চাবিকাঠি। কিন্তু, পরিবর্তিত সময়ে এবং কর্পোরেট সংস্কৃতিতে কেবলমাত্র কঠোর পরিশ্রমই সফলতার নিয়ামক নয়। সফল মানুষেরা কেবল কঠোর পরিশ্রমই করেন না, তারা এমন কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা ও অভ্যাস গড়ে তোলেন,  যা তাদের আলাদা করে অন্যদের থেকে। কী সেই বিষয়গুলো? চলুন জেনে নিই-

নিজের লক্ষ্য ঠিক করুন

‘আমি খুব ধনী হতে চাই’ অথবা ‘আমি একজন উদ্যোক্তা হতে চাই’- এমনসব সাধারণ কথা না বলে যথাযথভাবে নিজের একটি লক্ষ্য ঠিক করুন। সে অনুযায়ী পরবর্তী মাস থেকে নিজের পরিকল্পনা গুছিয়ে কাজে নেমে পড়ুন। এভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে দেখবেন, আপনার কাজের পঞ্চাশ ভাগ হয়ে গেছে।

শেখার মানসিকতা

সফল মানুষেরা সবসময় উদার মানসিকতা নিয়ে কাজ করেন। তারা প্রতিদিনই নতুন কিছু শিখতে চেষ্টা করেন। তারা তাদের ভুলগুলোকে মেনে নিয়ে নতুন নতুন চিন্তায় তাদের ঝালিয়ে নিতে প্রস্তুত থাকে। প্রতিকূল পরিবেশেও তারা লজ্জা না পেয়ে সেখান থেকেও জানার চেষ্টা করেন।

নেটওয়ার্কিং

আজকাল পেশাদারির ক্ষেত্রে নেটওয়ার্কিং বড় ভূমিকা রাখে। এটা আপনাকে চাকরির বাজারের সর্বশেষ খবরাখবর জানাতে ও ইন্ডাস্ট্রির অবস্থা জানাতে সহায়তা করে। একই সাথে সফল মানুষদের কাছ থেকে দরকারি পরামর্শ ও যুগের চাহিদা বিষয়ে ধারণা পেতেও কাজ করে।

ধৈর্য ও অধ্যবসায়

রাতারাতি সফল হয়ে যাওয়ার কোনো পদ্ধতি আসলে নাই। সফলতা আসলে কর্মজীবনের ধৈর্য আর প্রতিটি পদক্ষেপের সমষ্টি। আপনাকে ঝুঁকি গ্রহণের মানসিকতার পাশাপাশি ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে হবে। পাশাপাশি সেই মোতাবেক আবার কাজ করে যেতে হবে।

আশাবাদ জাগিয়ে রাখা

ব্যক্তিজীবনে এবং পেশাগত জীবনে আপনি যদি স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় না হয়ে থাকেন তাহলে পিছিয়ে পড়তে হবে। মনে রাখতে হবে, কঠোর পরিশ্রম করা অবশ্যই ভালো, কিন্তু সেটা কখনোই নিজের প্রতি অবিচার করে নয়। নিজেকে নিজেই ধন্যবাদ দিতে শিখুন এবং এগিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ হোন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত