কক্সবাজারের উখিয়ায় খেলা করার সময় পাহাড় ধ্বসে দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৪নং হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা শিশুরা হল ওই ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ আবদু শুক্কুরের ছেলে মো. ইসমাইল (৫) ও ছদরুল আমিনের ছেলে মো. রায়হান (৬)।
উখিয়ার থাইংখালী তানজিমারখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মন্জুর কাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিকালে পাহাড়ের নিচে খেলা করার সময় হঠাৎ পাহাড়ের একটি অংশবিশেষ ভেঙ্গে পড়ে। স্থানীয়রা মাটি সরিয়ে বের করার আগেই দুই শিশু মারা যায়।
