কোন সুপারস্টারের বিপরীতে বলিউডে আসছেন মিস ওয়ার্ল্ড মানুষী

আপডেট : ১২ মে ২০১৯, ১০:২২ এএম

মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার। অনেকদিন থেকেই বলিউডে আসার কথা শোনা যাচ্ছে। তবে, কোন পরিচালক বা প্রযোজকের হাত ধরে তা নিয়ে ধন্দে ছিলেন অনেকেই। মিস ওয়ার্ল্ড হওয়ার পর থেকে তার ভক্তের সংখ্যাও অগণিত।

বড় পর্দায় তাকে দেখার আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। তাদের জন্য সুখবর- খুব শিগগিরিই বলিউডে পা রাখতে চলেছেন মানুষী। আর ফিল্মি ক্যারিয়ারের প্রথমেই তিনি নাকি জুটি বাঁধবেন বলিউডের এক প্রথম সারির অভিনেতার বিপরীতে। শোনা যাচ্ছে, অক্ষয়ের বিপরীতে দেখা যাবে মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লারকে।

সূত্রের খবর, যশ রাজ ফিল্মসের ব্যানারেই প্রথম বলিউড ছবিতে অভিনয় করবেন চণ্ডীগড়-কন্যা। আদিত্য চোপড়ার প্রযোজনায় রাজা পৃথ্বীরাজ চৌহানের বায়োপিক তৈরি হচ্ছে, সেখবর প্রকাশ পেয়েছিল অনেক আগেই। ছবির মূল চরিত্রে অর্থাৎ পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে।

তবে, অক্ষয়ের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা নিয়ে এতদিন চলছিল জোর জল্পনা। এবার শোনা গেল, এরকম একটা ডাকসাইটে চরিত্র নাকি বাগিয়েছেন মানুষী চিল্লার। পৃথ্বীরাজ চৌহানের স্ত্রী সংযুক্তার ভূমিকায় দেখা যাবে তাকে।

চলতি বছরের শেষে শুরু হচ্ছে ছবির শুটিং। ঐতিহাসিক কাহিনী ভিত্তিক এই ছবির পরিচালকের আসনে রয়েছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।

বায়োপিকের জন্য চুক্তিও সেরে ফেলেছেন মানুষী। সংযুক্তার চরিত্রে অভিনয় করার জন্য ইতোমধ্যেই শুরু করেছেন জোরদার হোমওয়ার্ক। প্রথম ছবি, তাই নিয়ম করে অভিনয় এবং নাচের ওয়ার্কশপও করছেন এই মিস ওয়ার্ল্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত