কুড়িয়ে পাওয়া দুই লাখ টাকার মালিককে খুঁজছে পুলিশ

আপডেট : ১২ মে ২০১৯, ০৭:৫৫ পিএম

রাস্তায় কুড়িয়ে পাওয়া দুই লক্ষাধিক টাকার মালিককে খুঁজছে পুলিশ। শনিবার বিকেলে ট্রাফিক পুলিশ পরিদর্শক মশিউর রহমান কাগজের খাম ভর্তি টাকাগুলো উদ্ধার করেন।  রমনা থানাধীন ট্রাফিক দক্ষিণ বিভাগের অফিসের সামনের রাস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়।  

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন,  দুই লাখ টাকার বেশি পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিককে টাকাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য থানা-পুলিশ কাজ করছে।

ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মশিউর  রহমান বলেন, ট্রাফিক দক্ষিণ বিভাগের কার্যালয় থেকে বের প্রধান সড়কে এসেই একটি খাম পড়ে থাকতে দেখি। কৌতূহল থেকেই খামের ভেতরে চেক করতে গিয়ে দেখি অনেকগুলো টাকার বান্ডিল।

তার ধারণা, যেকোনোভাবে হোক কেউ এই টাকার খাম ভুলে ফেলে গেছে। প্রকৃত মালিকের কাছে এই টাকা পৌঁছে দিতে পারলে তিনি মানসিকভাবে শান্তি পাবেন বলে জানান।

তিনি আরও বলেন, আমি রাষ্ট্রীয় কর্মচারী, সব সময় সর্বদা দেশের সেবায় কাজ করে থাকি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত