ভোলায় পৌরসভার কাউন্সিলর ও কর্মচারী দ্বন্দ্বে চার দিন ধরে পৌরবাসী নাগরিকসেবা থেকে বঞ্চিত রয়েছেন। পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মচারীরা বিচার দাবিতে কর্মবিরতি পালন করছেন। এতে চার দিন ধরে শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। এতে নাগরিক দুর্ভোগ বেড়েছে।
এ পরিস্থিতিতে গতকাল রবিবার ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পৌর কাউন্সিলররা পৌরসভার কর আদায়কারী ও সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মীর আলাউদ্দিনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে নাগরিক দুর্ভোগ কমাতে কাউন্সিলররা নিজেরাই ময়লা আবর্জনা অপসারণে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহে আলম ও মনজুর আলম। উপস্থিত ছিলেন আটজন কাউন্সিলর ।
উল্লেখ্য, চার দিন ধরে শহরের রাস্তায় বিদ্যুৎ লাইন বন্ধ, রাস্তা ঝাড়– বন্ধ, মাছ বাজার, কাঁচা বাজারসহ শহরের ময়লা আবর্জনা অপসারণ বন্ধ, কর প্রদান, নাগরিক সনদসহ নাগরিক সেবার কার্যক্রম বন্ধ রয়েছে।
