প্লাঙ্কেটের বল টেম্পারিং: অভিযোগ উড়িয়ে দিল আইসিসি

আপডেট : ১২ মে ২০১৯, ১১:৫৮ পিএম

ইংলিশ ফাস্ট বোলার লিয়াম প্লাঙ্কেটের বিরুদ্ধে ওঠা বল টেম্পারিং অভিযোগ উড়িয়ে দিয়েছে আইসিসি।

শনিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্লাঙ্কেট বল টেম্পারিং করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছিল বলের ওপর আঙুল ব্যবহার করছেন ৩৪ বছর বয়সী ইংলিশ বোলার।

আইসিসি যে অভিযোগের জবাব দিয়েছে। এক বিবৃতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ‘‘আইসিসি নিশ্চিত করছে, ম্যাচ অফিশিয়ালরা সন্তুষ্ট। প্লাঙ্কেটের দ্বারা বলের কন্ডিশন বদলানোর কোনো চেষ্টা করা হয়নি অথবা এমন কোনো প্রমাণ শনিবার সাউদাম্পটন ম্যাচের ওভারপ্রতি ফুটেজ নিরীক্ষায় পাওয়া যায়নি।’’

ম্যাচটিতে প্লাঙ্কেট ৯ ওভার বল করে ৬৪ রান খরচায় ২ উইকেট নেন। ইংল্যান্ড ১২ রানে জয় পায়। আগে ব্যাট করে ৩ উইকেটে ৩৭৩ রান করেছিল স্বাগতিকেরা। জবাবে ৭ উইকেটে ৩৬১ রান করে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত