রাজধানীতে অজ্ঞান পার্টি, ছিনতাইকারী চক্র বেপরোয়া

আপডেট : ১৩ মে ২০১৯, ০৩:০২ এএম

রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের নয় সদস্যকে আটক করেছে র‌্যাব। গত শনিবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়।

র‌্যাব-২-এর এএসপি সাইফুল মালিক জানান, সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-২-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পঙ্গু হাসপাতালের বহির্বিভাগের সামনে যাত্রী ছাউনি-সংলগ্ন পূর্ব পাশের ফুটপাত থেকে অজ্ঞান পার্টির সদস্য পারভেজ (২৫), লিটন (৩০), সুজন (৩০), রনি (২০) ও শ্রাবণকে (১৯) আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ওষুধ, মলম, মরিচের গুঁড়া ও দৃষ্টি ভ্রম করার টাইগার বাম জব্দ করা হয়।

তিনি আরও বলেন, একই দিন বেলা সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানার মিরপুর রোডের পশ্চিম পাশে খিলজী রোডের প্রবেশমুখে গ্রিন লাইফ বাংলাদেশের গেটের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মামুন (২৫), মিলন (৩৫), রুবেল (২৪) ও মোবারক হোসেনকে (২৮) আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত