ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার কাদিখালি চরপাড়া গ্রাম থেকে জয়নুদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার সময় তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত জয়নুদ্দিন ওই উপজেলার কাদিখালি চরপাড়া গ্রামের সবদ আলীর ছেলে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, বাড়িতে জয়নুদ্দিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ সুপার জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে এটা হত্যা না অন্য কিছু।
