উন্মুক্ত নকলের দায়ে বাউবির কেন্দ্র সচিবকে অব্যাহতি

আপডেট : ১৪ মে ২০১৯, ০১:০১ এএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরীক্ষায় উন্মুক্তভাবে নকলের সুযোগ দেওয়ায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল বিএম কলেজ কেন্দ্রের সচিত্র প্রতিবেদন সংবাদ মাধ্যমে আসার পর কলেজটির অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব হাসান আলী ওরফে নবাব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার পরীক্ষা কেন্দ্রের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা স্বাক্ষরিত এক স্মারকে এ অব্যাহতি দেওয়া হয়। ওই কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদিরকে কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন মৌসুমী আফরিদা। তিনি বলেন, আগের কমিটি সংশোধন করতে গিয়ে এ অব্যাহতি। ওই কেন্দ্র নকল হওয়ার বিষয়টি তদন্ত করতে মঙ্গলবার (আজ) বাউবি’র শিক্ষা বোর্ড থেকে একটি তদন্ত কমিটি বিএম কলেজে আসবেন। অব্যাহতি দেওয়া সেই কেন্দ্র সচিব হাসান আলী নবাব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহাসহ কেন্দ্র পরিচালনা কমিটির অন্য সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে এতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত