জয়পুরহাটে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার তেঘর বিশা কুমার পাড়া এলাকার রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় মোহাম্মবাদ ইউনিয়নের তেঘর বিশা কুমার পাড়া রেললাইনের পাশে এক অজ্ঞাত যুবককে দুর্বৃত্তরা শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ঘটনার সত্যতা জানা যাবে।
