গাড়ি দুনিয়ার এক বিস্ময় হচ্ছে রেসিং কার ফেরারি। বিশ্বের সবচেয়ে দামি গাড়ির ব্রান্ড এটি। স্বাভাবিকভাবেই এ গাড়ি কিনতে পারেন বিত্তশালীরা। কেনার সামর্থ্য না থাকলেও গাড়িপ্রেমী মানুষের অন্যতম এ স্বপ্ন এ ফেরারি।
গাড়ি সংগ্রাহকদের কাছেও অমূল্য ধন ফেরারি। তবে ঘটনা হচ্ছে জার্মানির এক সংগ্রাহক হারাতে বসেছিলেন এই গাড়ি।
বিবিসি জানায়, পুরোনো মডেলের দামি ফেরারি কিনতে এসে পালিয়ে যায় এক গাড়িপাগল ক্রেতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জার্মানির ডুসেলডর্ফ শহরে।
পুলিশ জানায়, সংগ্রাহকের কাছে গাড়ি কিনতে এসে চালিয়ে দেখতে চায় ক্রেতা। কিন্তু চালিয়ে দেখতে ফেরারিটি নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি।
১৯৮৫ সালের ফেরারি ২৮৮ জিটিও মডেলের গাড়িটির মূল্য ২০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯ কোটি টাকারও বেশি।
তবে এ দিন সন্ধ্যায় শহরের নিকটস্থ এলাকার এক গ্যারেজে ফেরারিটি উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ক্রেতাবেশী গাড়িচোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তাকে ধরতে ছবি প্রকাশ করা হয়েছে।
