বারির উম্মেয়ারা স্মৃতি তহবিল বৃত্তি প্রদান

আপডেট : ১৬ মে ২০১৯, ১২:১১ এএম

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উম্মেয়ারা স্মৃতি তহবিল বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান হয়। এ বছর বিএআরআই উচ্চবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৩৭ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বারি মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করেন। ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ও উম্মেয়ারা স্মৃতি তহবিলের সভাপতি ড. মদন গোপাল সাহা এতে সভাপতিত্ব করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত