সিলিন্ডার বিস্ফোরণ

বাংলাদেশ ব্যাংকের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনে পুলিশ

আপডেট : ১৬ মে ২০১৯, ০২:১৮ এএম

সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অংশ পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা। তারা বলেছেন, গত মঙ্গলবারের এ ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।

রাজধানীর মতিঝিল থানার ওসি ওমর ফারুক দেশ রূপান্তরকে জানান, মতিঝিল বিভাগ ও ডিবি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নমুনা সংগ্রহ করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিস্ফোরণে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংক-সংলগ্ন জীবন বীমা টাওয়ারে সাজসজ্জার জন্য আনা বেলুন ফোলাতে গিয়ে সিলেন্ডার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত চারজন আহত, জীবন বীমা টাওয়ারের কিছু অংশ এবং বাংলাদেশ ব্যাংকের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ৩৫ শতাংশ দগ্ধ শাহীনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ওই এলাকায় কড়া পুলিশি পাহারা বসানো হয়। বিস্ফোরণ হওয়া সিলিন্ডারটি নমুনা হিসেবে পুলিশ নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত