নাকবা দিবসেও ফিলিস্তিনি বিক্ষোভে ইসরায়েলি হামলা

আপডেট : ১৬ মে ২০১৯, ১১:০২ এএম

নাকবা দিবস উপলক্ষে এক বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার গাজায় এ হামলায় আহত হয়েছে অন্তত ৪৭ জন।

প্রতি বছর ১৫ মে নাকবা বা বিপর্যয় দিবস পালন করে ফিলিস্তিনিরা। ৭১ বছর আগে এদিন ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করা হয় কয়েক লাখ ফিলিস্তিনিকে।

আনাদলু জানায়, বুধবার নাকবা দিবস উপলক্ষে হাজার হাজার বিক্ষোভকারী গাজায় জড়ো হয়। পূর্বঘোষিত এ বিক্ষোভে সবার হাতে ছিল পতাকা। এতে ইসরায়েলি সেনারা গুলি চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় এখন পর্যন্ত ৪৭ জন বিক্ষোভকারী আহত হয়েছে।   .

এ মাসের শুরুতে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। দেশটির সামরিক সেনার হামলায় নিহত হন ২৭ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছেন গর্ভবতী মা, চারমাস বয়সী শিশুও

গত বছর মার্চে ফিলিস্তিনিদের প্রত্যাবাসনের মহাযাত্রায় (গ্রেট রিটার্ন মার্চ) শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ২৭০ জন। আহত হয়েছে সহস্রাধিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত