জঙ্গি শনাক্তকরণের বিজ্ঞাপন আমরা দিইনি: পীযূষ বন্দ্যোপাধ্যায়

আপডেট : ১৬ মে ২০১৯, ০৪:০৪ পিএম

১২ মে বেশ কিছু জাতীয় পত্রিকায়  জঙ্গি শনাক্তকরণ বিষয়ে প্রচারিত ও প্রকাশিত বিজ্ঞাপনের সঙ্গে ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বিজ্ঞাপনটিকে বিভ্রান্তিকর, অনভিপ্রেত হিসেবে অভিহিত করেছেন।  
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সাংবাদ  সম্মেলনে তিনি এসব  কথা বলেন।

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, সম্প্রীতি বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি সামাজিক সংগঠন। 

তিন আরো বলেন, সম্প্রীতি বাংলাদেশ আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর থেকে এ যাবৎ সমাজের মানবিক বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুন্দর এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার কার্যক্রম পরিচালনা করে চলেছে । 

'সেই বাংলাদেশ, যেই বাংলাদেশে থাকবে আন্তধর্ম সুসম্পর্ক । থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো  নিপীড়ন- নির্যাতন।'

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্প্রীতি বাংলাদেশ, সব মহলের সক্রিয় সহযোগিতায় সব ধরনের উগ্রবাদ, সন্ত্রাসবাদ, ঘৃণ্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব সময় সক্রিয় থাকবে।

সংবাদ সম্মেলনে আরো অংশ নেন, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) মোহাম্মদ আলী সিকদার, সাবেক সংস্কৃতি ও তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি উইলিয়াম প্রলয় সমাদ্দার, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক আলী হাবিব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত