মাতৃশোকে ডুবে চাকরি হারিয়েছিলেন প্রিন্স উইলিয়াম

আপডেট : ১৮ মে ২০১৯, ০৭:৩৬ পিএম

ছেলেবেলায় মাকে হারিয়ে দীর্ঘদিন স্বাভাবিক হতে পারেননি ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম। শোক এতটাই তীব্র ছিল যে মানসিক স্বাস্থ্য ঠিক না থাকায় এয়ার অ্যাম্বুলেন্স পাইলটের চাকরি হারান।

বিবিসির একটি তথ্যচিত্রে এসব কথা জানিয়েছেন উইলিয়াম। তিনি বলেন, মাকে হারানোর ব্যথা অন্য কোনো কিছুর সঙ্গে মেলানো চলে না।

চাকরি চলে যাওয়ার বিষয়টি উল্লেখ করে উইলিয়াম বলেন, ‘সেটি ছিল ভীষণ হতাশার নেতিবাচক এক অনুভূতি। আমি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছিলাম।’

যুক্তরাজ্যে মানসিক স্বাস্থ্য সব সময় একটি আলোচিত বিষয়। সে দেশে প্রায়ই আত্মহত্যার ঘটনা ঘটে।

১৯৯৭ সালে মা প্রিন্সেস ডায়নাকে হারান উইলিয়াম। প্যারিসে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। ওই সময় উইলিয়ামের বয়স ছিল ১৫, হ্যারি ছিলেন ১২ বছরে।

এর আগে তার ছোট ভাই হ্যারিকেই বেশি মায়ের বিষয়ে কথা বলতে দেখা গেছে। এই প্রথম ‘গোপন’ দুঃখ নিয়ে মুখ খুললেন উইলিয়াম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত