সাতক্ষীরার তালা উপজেলায় নজির উদ্দীন মোড়ল (৫৬) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। স্ত্রী ফিরোজা বেগম তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ১টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা বলেন, নিহত নজির উদ্দীন মোড়ল হাজরাপাড়া গ্রামের সুরমানতুল্লাহর ছেলে। গতকাল শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত নাজিরের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নজিরের স্ত্রী ফিরোজা বেগম (৩৬) শুক্রবার রাত ১টার দিকে নিজ বাড়িতে তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় ফিরোজা বেগমকে আটক করেছে পুলিশ। এখনো মামলা হয়নি।
