এসএ পরিবহনের অফিস থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ১৯ মে ২০১৯, ০২:২৫ পিএম

রাজধানীর উত্তরায় এসএ পরিবহনের শাখা অফিস থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৩। এ সময় দুজনকে আটক করা হয়। 

রোববার সকালে উত্তরার ৬ নম্বরের সেক্টরের আলাওল অ্যাভিনিউয়ের ২০ নম্বর বাড়িতে অবস্থিত এসএ পরিবহনের ওই অফিস থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান জানান, আমাদের কাছে গোপন তথ্য ছিল যে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার একটি চালান ঢাকায় এসেছে। ওই তথ্যের ভিত্তিতে এস এ পরিবহনের অফিসটিতে অভিযান চালানো হয়। এ সময় এক লাখ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত