গাজীপুরে মাদক ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

আপডেট : ২০ মে ২০১৯, ১২:৩২ এএম

গাজীপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে এতে অংশ নেয় ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলা সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, আব্দুল কাদির ম-ল ও রোকসানা আহমেদ রোজী, বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্বাস উদ্দিন, ছাত্রলীগ নেতা মফিজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে সম্প্রতি মাদক ব্যবসা ও সেবন এবং সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। কিছুসংখ্যক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী প্রকাশ্যে মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। মাদক ও সন্ত্রাস নির্মূল এবং এলাকার যুবসমাজকে রক্ষায় আইনগত ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানায় এলাকাবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত