বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ

সুপ্রিমকোর্টের নিদের্শনা নিয়ে নিয়ে ‘ভুল বোঝাবুঝি' হয়েছে

আপডেট : ২০ মে ২০১৯, ০৪:২৮ পিএম

বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনা নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আশা করি খুব শিগগিরই এর ব্যাখ্যা দেবে সুপ্রিম কোর্ট প্রশাসন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসনের ওই নির্দেশনা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে তার কথা হয়েছে। 

শিগগিরই এ বিষয়ে ‘ভুল বোঝাবুঝির’ অবসান ঘটবে বলে তিনি আশা করছেন।

১৬ মে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, ‘ইদানিং’ কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা ‘একেবারেই অনভিপ্রেত’।

‘এমতাবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

দুই-একটি ব্যতিক্রম বাদ দিলে বাংলাদেশে অধিকাংশ মামলার বিচার পর্যবেক্ষণ ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে আসছে দেশের সংবাদমাধ্যমগুলো।

কিন্তু সুপ্রিম কোর্ট প্রশাসন যে ভাষায় ওই নির্দেশনা জারি করেছে, তাতে বিচার শেষে রায় হওয়ার আগে সাংবাদিকদের আর কোনো মামলার সংবাদ প্রকাশের সুযোগ থাকে না। 

এরপর সোমবার আইনমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত