সুনামগঞ্জে পল্লী বিদ্যুতের সাব স্টেশনের কাজে ব্যবহৃত ৩৯২কেজি সরঞ্জাম জব্দ করেছে ডিবি পুলিশ।
সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের মুক্তারপাড়া এলাকার পানামা গলির ভাঙারি দোকান থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেন ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে শহরের মুক্তারপাড়া পানামা গলিতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে লাল মিয়ার ভাঙারি দোকান থেকে পল্লি বিদ্যুতের দক্ষিণ সুনামগঞ্জ সাব স্টেশনের কাজে ব্যবহৃত ৩৯২ কেজি সরঞ্জাম বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসময় দোকান মালিক জিজ্ঞাসাবাদে জানায়, সাব স্টেশনের ঠিকাদার জাহেদুল ইসলাম সুমন বৈদ্যুতিক সরঞ্জাম তাদের কাছে বিক্রি করেছেন। কেজি ধরে তারা এইগুলো ক্রয় করেছেন। পরে ডিবি পুলিশ ঠিকাদারকে খবর নিয়ে ঘটনাস্থল নিয়ে আসেন। পরে ঠিাকাদার জাহিদুল ডিবি পুলিশকে জানান, অব্যবহৃত মালামাল তিনি বিক্রি করেছেন।
ভাঙারি ব্যবসায়ী লাল মিয়া বলেন, ৩৯২ কেজি সরঞ্জাম ঠিকাদার সুমন আমার কাছে নিয়ে আসেন বিক্রি করতে। আমি এই ৩৯২ কেজি লোহার সরঞ্জাম ৯ হাজার টাকার বিনিময়ে ক্রয় করি।
ঠিকাদার জায়েদুল ইসলাম সুমন বলেন, এটা কোনো সরকারি সম্পত্তি না। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একটি বিদ্যুতের সাব স্টেশন তৈরির জন্য সরঞ্জামগুলো কিনা হয়েছিল। আমাদের প্রাইভেট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কাজের। তাই কাজ শেষে অবশিষ্ট মালামাল বিক্রি করে দেওয়া হয়েছে।
পল্লি বিদ্যুতের জিএম অখিল কুমার সাহা বলেন, আমরা শুনেছি সরঞ্জাম জব্দ করা হয়েছে। আমরা যদি কোনো প্রাইভেট কোম্পানিকে কাজের দায়িত্ব দিয়ে থাকি তাহলেও তো কোনো ঠিকাদার এইরকম কিছু বিক্রি করতে পারবে না। এইরকম বিক্রি করার নিয়ম নেই।
ডিবি’র ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা জানতে পারি যে এখানে পল্লি বিদ্যুতের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। এখানে এসে এই সরঞ্জামগুলো দেখতে পাই এবং জব্দ করি। জব্দকৃত মালামালের পরিমাণ ৩৯২ কেজি। আমরা এইগুলো নিয়ে যাবো এবং যাচাই-বাচাই করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ঠিকাদারকে থানায় আসতে বলা হয়েছে।
