সন্তানদের ঈদ খরচ মেটাতে না পেরে কৃষক বাবার আত্মহত্যা

আপডেট : ২১ মে ২০১৯, ০৮:২০ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় সেলিম হোসেন (৪৫) নামে এক অভাবী কৃষক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার পাথরঘাটা গ্রামের এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের দবির উদ্দিনের ছেলে।

ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান হেদায়তুল হক জানান, সেলিমের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলের সংসার। পরিবারে অভাব অনটন ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সে কিডনী রোগে ভুগছিলেন। মঙ্গলবার ঘটনার দিন আগামী ঈদ উপলক্ষ্যে ছেলেমেয়ের নানা রকমের চাহিদা নিয়ে পরিবারে মনোমালিন্য হয়। 'একপর্যায়ে অক্ষমতার জন্য নিজেকে দায়ী করে দুপুরে ঘরের আড়ায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন।'

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই মুকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকেলে লাশ ময়না দন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত