জয়ীদের অভিনন্দন মমতার

আপডেট : ২৩ মে ২০১৯, ১১:১৪ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে জয়ী ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক টুইটে তিনি এই অভিনন্দন জানান বলে জানিয়েছে আউটলুক ইন্ডিয়া।

গতকাল বৃহস্পতিবার ভারতে লোকসভা নির্বাচনে ভোট গণনা হয়। এই সংবাদ লেখা পর্যন্ত বিপুল ব্যবধানে এগিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পশ্চিমবঙ্গেও বিজেপি আগের চেয়ে বেশি আসনে এগিয়ে। পশ্চিমবঙ্গে বড় ধরনের বিজয় উল্লাস করবে বিজেপি। দলটি বড় শোডাউন করবে। এর মধ্যেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে জয়ী ব্যক্তিদের অভিনন্দন জানান। টুইটে মমতা বলেন, সব বিজয়ীকে অভিনন্দন। তবে সব পরাজিত ব্যক্তিই পরাজিত নয়।

পশ্চিমবঙ্গে ৪২টি আসন ধরে রাখতে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন মমতা। শেষ খবর পাওয়া পর্যন্ত তার তৃণমূল কংগ্রেস ২২টি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে ১৭টি আসনে।

মমতা টুইটে বলেন, ‘আমাদের ফলাফলের পুরো পর্যালোচনা করতে হবে। তারপর আমরা আমাদের অবস্থান জানাব। ভোট গণনা পুরোপুরি শেষ হোক। সেই সঙ্গে ভিভিপিএটিএস কার্যকর হোক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত