বিজেপি সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অমিত শাহ!

আপডেট : ২৪ মে ২০১৯, ০১:০৪ পিএম

ভারতীয় লোকসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে নরেন্দ্র মোদির দল বিজেপি। নির্বাচনের এই অভাবনীয় সাফল্যের অন্যতম প্রধান কারিগর অমিত শাহ। তিনিই নাকি থাকছেন না দলটির সভাপতি পদে। এমনটাই জল্পনা চলছে ভারতের রাজনৈতিক মহলে।

গান্ধীনগরে লালকৃষ্ণ আদভানির আসনে দাঁড় করানো হয়েছিল অমিতকে। জিতেছেন বিপুল ভোটে।

তাকে ভোটে টিকিট দেওয়ার পরই মনে করা হয়েছিল দল ক্ষমতায় এলে মন্ত্রিসভায় তুলে আনা হবে, দেওয়া হবে গুরুত্বপূর্ণ পদ। সেটাই হতে পারে বলে দাবি একটি ভারতীয় দৈনিকের।

এবার ২০১৪ সালের নির্বাচন থেকেও ভালো ফল করেছে বিজেপি। ফলে নতুন করে টিম গড়তে চাইবেন মোদি। সে হিসেবে নতুন মন্ত্রিসভায় অমিত স্থান পেতেই পারেন।

বিজেপি সূত্রে সেরকমই এক সম্ভাবনার কথা জানানো হচ্ছে। তবে দলে এ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। পাশাপাশি শোনা যাচ্ছে, অমিত শাহের যোগ্য উত্তরসূরি পাওয়ার ওপরেও তার মন্ত্রিসভায় যাওয়া নির্ভর করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত