বারদীতে দুইদিন ব্যাপী জাকাত সামগ্রী বিতরণ রূপায়ণ গ্রুপের

আপডেট : ২৪ মে ২০১৯, ০৫:১৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নে প্রতি বছরের মতো পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে দুইদিন ব্যাপী জাকাত সামগ্রী বিতরণ শুরু করেছে রূপায়ণ গ্রুপ।

শুক্রবার সকালে বারদী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে রূপায়ণ গ্রুপের উদ্যোগে ৩৫০০ জন অসহায় গরিব ও দুস্থদের মাঝে দুইদিন ব্যাপী জাকাত সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান-১ আলী আকবর খাঁন রতন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-সহকারী পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিকসহ রূপায়ণ গ্রুপের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।

বারদী ইউনিয়নে প্রত্যন্ত দীপ অঞ্চল নুনেরটেক এলাকায় শনিবার জাকাত সামগ্রী বিতরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত