টাইগারদের দেখে বাঁধভাঙা উল্লাস কার্ডিফের স্কুল শিশুদের

আপডেট : ২৪ মে ২০১৯, ০৮:৫৬ পিএম

বিশ্বকাপ শুরুর আগে কার্ডিফে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ দুটির আগে এখন কার্ডিফে অবস্থান করছে টাইগাররা। শুক্রবার কার্ডিফে স্থানীয় স্কুল শিশুদের শুভেচ্ছায় সিক্ত হয়েছে টিম বাংলাদেশ।

এদিন কার্ডিফে স্থানীয় একটি স্কুল মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। টাইগাররা অনুশীলন ভেন্যুতে পৌঁছাতেই স্কুল শিক্ষার্থীরা বিপুল উৎসাহে স্বাগত জানায় টাইগারদের। তাদের উল্লাস ছিল বাঁধভাঙা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে যার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনুশীলনের উদ্দেশ্যে যাচ্ছেন। সীমানা বেষ্টনীতে দাঁড়িয়ে স্কুল শিক্ষার্থীরা চিৎকার করে প্রিয় ক্রিকেটারদের ডাকছেন। মেহেদী হাসান মিরাজ এ সময় শিশু শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান।

৩০ মে শুরু হবে বিশ্বকাপ। তবে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গেছে শুক্রবার থেকেই। রোববার বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

কার্ডিফে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা লেস্টারে অবস্থান করছিলেন। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ শেষে সেই শহরে পা দেয় টাইগাররা। সেখানে ছয় দিনের ক্যাম্প করে বাংলাদেশে ক্রিকেট দল।

২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন করবে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত